শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না, তিনি আমাদের জীবন গড়ার কারিগর। অশিক্ষার অন্ধকার দূর করে যিনি আমাদের আলোর পথে নিয়ে যান, তিনিই প্রকৃত গুরু। আজ শিক্ষক দিবসের এই পুণ্য লগ্নে, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার লেখা এই ছোট্ট কবিতাটি উৎসর্গ করলাম— 'প্রেরণার পথপ্রদর্শক'
প্রেরণার পথপ্রদর্শক
— সৈকত প্রসাদ রায়
অশিক্ষার অন্ধকারে এগিয়ে আসেন জ্ঞানের প্রদীপ হাতে যিনি,
জীবনের পথের দিশা বলে আজও সেই শিক্ষককেই চিনি।
তাঁর শেখানো অক্ষরগুলোয় ভবিষ্যতের প্রদীপ জ্বলে,
শিক্ষকের দেওয়া মানুষ হবার মন্ত্র নিয়ে ছাত্ররা এগিয়ে চলে।
শিক্ষকের প্রেরণাই এগিয়ে চলার স্বপ্ন দেখায়,
সমাজের পাঁকে ডুবতে গিয়েও ভেসে ওঠার সাহস জোগায়।
আজকের এই পৃথিবী হয়তো অনেক বদলে গেছে,
তবু শিক্ষকের দেওয়া শিক্ষা কেউ ফেলতে পারেনি মুছে।
হৃদয়ের আকাশে থাকুন চির অম্লান হয়ে সেই শিক্ষকের নাম,
শিক্ষক দিবসের পুণ্য দিনে আপনাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন