শীতের সকাল মানেই লেপ-কম্বলের ওমে আর একটুখানি আলসেমি। ছোটবেলায় শীতের সেই হাড়কাঁপানো ঠান্ডায় যখন সূর্যি মামা লুকোচুরি খেলত, তখন আমাদের একমাত্র ভরসা ছিল আমাদের প্রিয় কম্বল। শিশু-কিশোর অনলাইন সাহিত্যপত্র 'লেখাঘর'-এ (৮ই ডিসেম্বর ২০২৩) প্রকাশিত আমার এই ছোটদের কবিতা "সেরার সেরা" আজ আপনাদের জন্য শেয়ার করছি। আশা করি ছোট-বড় সবারই এই 'কম্বল রাজা'র কবিতা ভালো লাগবে।
সেরার সেরা
– সৈকত প্রসাদ রায়
শীতে দেহ কাঁপে ঠকঠক করে,
সূর্যি মামা জানিনা লুকায় কোন গহুরে।
ঠান্ডা হাওয়ায় দেহে কাঁপন ধরে,
একটু গরমের খোঁজে চোখ চারিদিকে ঘোরে।
তখনই হাজির হন কম্বল রাজা,
আমরা সকলেই শীতে তার অনুগত প্রজা।
রাজার শরীর নরম তুলোয় থাকে ভরা,
ঠান্ডা হাওয়ার বিরুদ্ধে রাজা খুব কড়া।
রাজার কোলে শুয়ে আরাম করে ,
চোখ বুজলেই ঘুম আসে দুচোখ জুড়ে।
তোমার জন্যই বিছানায় আমরা পাই মজা,
তাই সেরার সেরা আমাদের কম্বল রাজা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন