সময়ের সাথে সাথে আমাদের জীবনযাত্রার ধরন বদলেছে, কিন্তু তার সাথে কি হারিয়ে যাচ্ছে আমাদের ভেতরের মনুষ্যত্ব? আজকের এই স্বার্থ ও ক্ষমতার লড়াইয়ে আমরা কি সত্যিই মানুষের মতো মানুষ হতে পেরেছি? আমার নতুন কবিতা "মূল্যবোধ" হলো মানুষের বিবেককে জাগানো এবং ভেদাভেদ ভুলে একটি প্রেমপূর্ণ পৃথিবী গড়ার এক ক্ষুদ্র আহ্বান।
মূল্যবোধ
– সৈকত প্রসাদ রায় (নদীয়া)
মানুষ আজ যেন শুধু রক্ত - মাংসে গড়া,
শ্রেষ্ঠত্বের মুকুট শুধু গায়ের জোরে পরা।
লোভের আগুনে পুড়িয়ে চলেছি সবুজ বন,
ধ্বংসের নেশায় ভুলেছি প্রকৃতি আমাদের প্রিয়জন।
ক্ষমতার খেলায় মুখ ঢেকেছে মানবতা,
অসহায়ের কান্না জাগাতে পারে না মনে মমতা।
ভেঙে দাও যত প্রাচীর যা গড়েছে বিভেদ রেখা,
মনীষীদের শিক্ষায় হোক জীবনের মূল্যবোধ শেখা।
শিক্ষার প্রদীপ জ্বালাও যা আলো দেবে অন্ধকারে,
ত্যাগের মন্ত্র শেখাও যা আনবে শান্তি সংসারে।
যদি হৃদয়ে নাই জাগে করুণার স্পর্শ,
তবে কিসের শ্রেষ্ঠত্ব কিসের এত হর্ষ ?
এসো হাতে হাত রেখে গড়ি এক নতুন ভুবন,
যেখানে প্রেমই হবে আমাদের একমাত্র রতন।
---

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন