আমাদের এই চরাচরে মহাশক্তি নারী রূপেই বিরাজমান। তাঁর অসীম ধৈর্য, করুণা আর মাতৃস্নেহ আমাদের জীবনের সকল অন্ধকার ঘুচিয়ে আলোর পথ দেখায়। মা সারদার পুণ্যস্মৃতি আর তাঁর আদর্শকে পাথেয় করে জীবনের পথে এগিয়ে চলাই হলো পরম শান্তি। মহাশক্তির সেই বরাভয় আর আশীর্বাদকে শব্দে বাঁধার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই কবিতা— 'মহাশক্তির আশীর্বাদ'।
মহাশক্তির আশীর্বাদ
— সৈকত প্রসাদ রায়
নারীর মাঝেই মহাশক্তি দেখিয়েছো তুমি,
সারদা মায়ের ছোঁয়ায় জয়রাম বাটি হল পবিত্র ভূমি।
ধৈর্য - দয়া - শান্তি - ক্ষমা মায়ের সাথেই রয়,
মা তোমার আশীর্বাদে জীবন জুড়ে পুণ্য স্রোত বয়।
তোমার বাণী থাকে সযত্নে হৃদয়ের গভীরে,
তোমার নামে শান্তি নামে জীবন সমুদ্র তীরে।
আঁধার রাতে জোৎস্না তুমি ঘোচাও সকল আঁধার,
তোমার পদতলে সন্তানরা পায় শান্তির সমাহার।
না চাইতেই তুমি সন্তানকে স্নেহ ভরা আশীর্বাদ দাও,
সন্তানের সকল পাপের বোঝা হাসিমুখে তুলে নাও।
পৃথিবীর সকল অশান্তি তোমার চরণেই ধ্বংস হয়,
তোমার কোলেই সকলে পায় শান্তির আশ্রয়।
ত্যাগ - নিষ্ঠা - সত্যের পথে চলার তুমি যে পথপ্রদর্শক,
তোমার আশীর্বাদে কেটে যায় জীবনের সকল শোক।
অন্ন - বস্ত্র নয় কেবল দাও সন্তানের অন্তরের শুদ্ধতা,
তোমার আশীর্বাদে সন্তানেরা পায় সত্যের পথে এগিয়ে চলার দৃঢ়তা।

.jpeg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন