শীতের মিষ্টি রোদ আর মেঠো পথের ধুলো উড়িয়ে গ্রামের মেলায় যাওয়ার আনন্দই আলাদা। নাগরদোলার ক্যাঁচক্যাঁচ শব্দ, মুড়কি-মোয়ার সুগন্ধ আর পুতুল নাচের সেই জাদুকরী জগত—সব মিলিয়ে মেলা মানেই আমাদের শৈশবের এক রঙিন অধ্যায়। সৈকত প্রসাদ রায়ের কলমে উঠে এসেছে সেই হারানো দিনের মেলার আমেজ। শীতের দুপুরে শিশুদের মনের খুশিতে আঁকা এক জীবন্ত ছবি হলো এই কবিতা— "আনন্দমেলা"।
আসুন, কবিতার ছন্দে ফিরে যাই সেই চেনা গ্রামের মেলায়।
আনন্দমেলা
— সৈকত প্রসাদ রায় রানাঘাট, নদীয়া
শীতের দুপুরে গ্রামের মেলা দেখে,
শিশুদের মন খুশির ছবি আঁকে।
বাঁকা আল পথটি ধরে,
বাচ্চারা যেন যাচ্ছে উড়ে।
নাগরদোলার ঘোরা দেখে তাই,
শিশুমনে আনন্দের সীমা নাই।
মুড়কি মোয়া আর গুড়ের ভাঁড়,
কিনতে মন চাইছে সবার।
পুতুল নাচ দেখার আনন্দে,
ছোট্ট মন মেতে ওঠে খুশির ছন্দে।
ফেরার সময় মন হয় ফাঁকা,
আবার আসবো স্বপ্নে বিভোর থাকা।
#শীতের দুপুরের মেলা,
#নাগরদোলা ও পুতুল নাচ,
#গ্রাম বাংলার সংস্কৃতি,
#ছোটদের কবিতা,
#রানাঘাটের কবি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন