গণপতি
সৈকত প্রসাদ রায়
প্রথম পূজ্য দেব হে শিব-পার্বতী নন্দন,
তোমার নামে দূর হয় সকল বিঘ্ন বন্ধন।
ঋদ্ধি-সিদ্ধি কে পাশে নিয়ে তুমি করো অবস্থান,
তোমার আশীর্বাদে শান্ত হয় দীন-দুঃখীর প্রাণ।
বিশাল তোমার কর্ণ যুগল শোনো ভক্তের বাণী,
সকলের জীবনে আনন্দ আনো হে অনাথের স্বামী।
বক্রতুন্ড মহাকায় তুমি জ্যোতির্ময় আভা,
তোমার উপস্থিতিতে বাড়ে এ ধরণীর শোভা।
মোদের মনের যত কালিমা, তুমি করো সব শেষ,
শান্তি আসুক ঘরে ঘরে, ঘুচে যাক সকল দ্বেষ।
তোমার নামে শুরু করি যে কোনো নতুন কাজ,
সফল করো সকল আশা ওগো গণরাজ।
কপালে তোমার তিলক থাকে হাতে প্রিয় মোদক শোভা পায়,
তোমার দয়ায় জীবনের সকল অন্ধকার কেটে যায়।
সবারে রেখো তোমার চরণে ওগো বিপদভঞ্জন,
তোমার আশীর্বাদে ধন্য হোক সকলের জীবন।
❤️🙏🌺 জয় শ্রী গণেশ 🌺🙏❤️

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন