বাংলার চিরচেনা রূপ আর প্রকৃতির প্রতি আমাদের মমত্ববোধ নিয়ে আমার লেখা এই কবিতাটি 'উত্থান' পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকৃতির মাঝে যে শান্তি লুকিয়ে আছে, তা-ই আমি শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি।
বাংলা মা
— সৈকত প্রসাদ রায় (উত্থান পত্রিকায় প্রকাশিত)
সবুজের আঁচলে ঢাকা এই বাংলার ভূমি,
নদীর কলতান আর পাখির মিষ্টি গানে ভরে এ জীবন।
মাঠ ভরা সোনালী ধানে কৃষকের হাসি,
প্রকৃতির রূপে যেন শান্তির আহ্বান।
পাহাড়ের চূড়া মেঘে ঢাকা দিগন্ত,
বৃষ্টির ফোঁটায় ছড়ায় ভেজা মাটির সুগন্ধ।
ফুলের সৌরভে ভোমরা ব্যাকুল দিবা-রাত,
প্রকৃতির দান এই জীবনে নামুক আনন্দ।
দূরে ঐ নীল আকাশে সাদা মেঘ ভাসে,
যেন তুলির ছোঁয়ায় আঁকা ছবিখানি।
প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাই অবশেষে,
জুড়িয়ে যায় প্রাণ এই রূপ দেখে মুগ্ধ আমি।
প্রকৃতি মাগো তুমি চিরন্তন সত্য,
তোমাকে আগলে রাখাই হোক সকল সন্তানের দায়িত্ব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন