আলোর উৎসব দীপাবলি মানেই কেবল প্রদীপের শিখা নয়, বরং তা হলো মনের ভেতর জমে থাকা যাবতীয় অন্ধকার আর কালিমা দূর করার এক পবিত্র মুহূর্ত। মা কালীর আশীর্বাদ আর লক্ষ্মীদেবীর আগমনে প্রতিটি ঘর যখন মঙ্গলময় হয়ে ওঠে, তখন আমাদের প্রার্থনা থাকে যেন বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বিরাজ করে। দীপাবলির এই স্নিগ্ধ ও জ্যোতির্ময় আবহে আমার অনুভূতির কিছু কথা সাজিয়েছি এই কবিতায়। পাঠকদের জন্য রইল আমার নতুন কবিতা— 'আলোকিত প্রার্থনা'।
আলোকিত প্রার্থনা
— সৈকত প্রসাদ রায়
আঁধার কেটে আলো আসে দীপাবলির রাতে,
ঘরে ঘরে জ্বলে বাতি খুশির জোয়ারের সাথে।
লক্ষ্মী আসেন ঘরে ভরিয়ে দেন মন,
আনন্দ আর শান্তি যেন করে আলিঙ্গন।
দীপাবলির রাতে দূর হোক সকল কালিমা,
আনন্দে মনটা যায় ভরে যখন দেখি জগজ্জননীর অপূর্ব প্রতিমা।
প্রদীপের শিখায় অন্ধকার মুছে যাক এ রাতে,
খুশিতে মন মেতে উঠুক আতসবাজির আলোতে।
আলোর জ্যোতির মাঝে ভেসে যাক পবিত্র হৃদয় আর মন,
সকলকেই মা খুব ভালো রাখুন এই প্রার্থনা করি সারাক্ষণ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন